প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ নির্মাণের কারিগরি’ আলোচনা চলছে, যেখানে কাতার এবং পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।
বুধবার (১ জুলাই) রয়টার্সকে আলোচনা সম্পর্কে সরাসরি অবগত একটি সূত্র এই তথ্য জানিয়েছে।
এদিকে, আল জাজিরাকে সূত্র জানিয়েছে যে, কাতারের রাজধানী দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘প্রযুক্তিগত পর্যায়ের’ আলোচনা শুরু হয়েছে। তবে, উভয় পক্ষের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে মুখোমুখি বৈঠকের কোনো পরিকল্পনা নেই।
সূত্রগুলো জানায়, দোহায় অন্তত তিনটি ওয়ার্কিং গ্রুপ রয়েছে যারা প্রযুক্তিগত আলোচনাগুলো পরিচালনা করছে: পারমাণবিক বিষয়, কূটনীতি এবং অর্থায়ন ও জব্দকৃত তহবিল ফেরত।
মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বুধবারের কারিগরি অধিবেশনের ভিত্তি স্থাপনের জন্য মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, কিন্তু তারা নিজেরা আলোচনায় অংশ নিচ্ছেন না বলে সূত্রটি জানিয়েছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ করতে এই মাসে তেহরান ও ওয়াশিংটন একটি সমঝোতা স্মারকে সম্মত হওয়ার পর, মার্কিন প্রতিনিধিরা মঙ্গলবার দোহায় ইরানের সঙ্গে আলোচনা করতে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেন।
যদিও ট্রাম্প দাবি করেছিলেন, সমঝোতা স্মারক অনুযায়ী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের প্রতিনিধিরা আলোচনা করবেন।
তবে, ইরান জানিয়েছে যে একটি দল দোহায় যাবে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি আলোচনার দাবিকে তারা খণ্ডন করে।
ইরান জানায়, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না, করবে মধ্যস্থতাকারীদের সঙ্গে।
কাতারও বলেছে যে যুক্তরাষ্ট্র-ইরানের কোনো উচ্চ-পর্যায়ের বৈঠক বা সরাসরি আলোচনার পরিকল্পনা নেই।
কয়েক দিন আগে নতুন করে সংঘাত হওয়ার পর, সমঝোতা স্মারক অনুযায়ী আলোচনা শুরুর কথা থাকলেও হামলার জন্য উভয়পক্ষ পরস্পরকে দায়ী করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন