প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি বলেছেন, দেশের সকল মানুষের কাছে নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে, যা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের একটি অংশ। সরকার কাজ করছে যাতে কেউ নিরাপদ পানি থেকে বঞ্চিত না হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভাসিয়ানি-কৃষ্টপুর এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পের আওতায় পানির উৎস স্থাপন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনের পর তিনি উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় প্রতিমন্ত্রী ভাসিয়ালি-কৃষ্টপুর এলাকার আব্দুর রহমানের বাড়িতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে স্থাপিত একটি গভীর নলকূপ পরিদর্শন করেন। তিনি গভীর নলকূপের কার্যক্রম ও পানি সরবরাহ ব্যবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নিরাপদ পানি সরবরাহের ক্ষেত্রে তাদের সমস্যা ও প্রয়োজনের কথা শোনেন।
প্রতিমন্ত্রী বলেন, মানিকগঞ্জ জেলায় এ প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্প বাস্তবায়নে কোনো মানুষ যেন বাদ না পড়ে, সেদিকে সংশ্লিষ্টদের গুরুত্ব দিতে হবে। জনগণের চাহিদা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। যেসব এলাকায় বিশুদ্ধ পানির সংকট রয়েছে, সেসব এলাকায় অগ্রাধিকার দিয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পানি সরবরাহের ক্ষেত্রে কোনো মানুষ বা কোনো এলাকা যেন বাদ না পড়ে, সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখতে হবে।
পরিদর্শন ও মতবিনিময়কালে ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পের পরিচালক মো. হানিফ, উপ-প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌস, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস খান মাখনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন