প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর খাদ্য গুদামের মেরামত, অফিস ভবন নির্মাণ,
বাউন্ডারি ওয়াল ও ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন করার অভিযোগ উঠেছে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তড়িঘড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে, আটোয়ারী উপজেলার মির্জাপুর খাদ্য গুদামের রাস্তা উঁচুকরণ, অফিস ভবন নির্মাণসহ বিভিন্ন মেরামত, বাউন্ডারি ওয়াল ও ড্রেন নির্মাণে সরকারিভাবে ৮৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
এ কাজের দরপত্র (টেন্ডার) পায় রাজশাহীর ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স তানভীর এন্টারপ্রাইজ’। কাজ চলাকালীন সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকল্পে নিম্নমানের ইট, ধুলাযুক্ত বালু ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। অভিযোগ রয়েছে, বাউন্ডারি ওয়ালের গ্রেড বিম ঢালাইয়ে ৩ সুতা রড ব্যবহার করা হয়েছে এবং রাস্তা ঢালাইয়ে সিমেন্টের তুলনায় বালুর পরিমাণ ছিল অতিরিক্ত।
এলাকাবাসীর দাবি, মানসম্মত নির্মাণসামগ্রীর ব্যবহার ছিল একেবারেই নগণ্য। স্থানীয়দের অভিযোগ, পুরো নির্মাণকাজ চলাকালে শুরু থেকে শেষ পর্যন্ত সংশ্লিষ্ট কোনো প্রকৌশলীকে ঘটনাস্থলে দেখা যায়নি। শ্রমিকেরা নিজেদের মতো করে কাজ করেছেন।
এ বিষয়ে মির্জাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি এলএসডি) সাইদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, "আমি ঠিকাদারি কাজ বুঝি না। ঠিকাদারের লোকজন কাজ করছে, আমার দেখা ছাড়া কোনো উপায় নেই।" এলাকাবাসীর স্পষ্ট অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট দপ্তরের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশেই দায়সারাভাবে কাজ শেষ করা হয়েছে।
তারা অবিলম্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে কাজের গুণগত মান যাচাইয়ের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মেসার্স তানভীর এন্টারপ্রাইজের সব বিল স্থগিত রেখে সরকারি ৮৪ লাখ টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন