প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের সাড়ে ১৮ লাখের বেশি শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের জন্য অধীর অপেক্ষায় দিন গুনছে। পরীক্ষা শেষের নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ায় অভিভাবকদের মধ্যে সন্তানদের ফলাফল নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। তবে অপেক্ষার এই প্রহর খুব বেশি দীর্ঘ হচ্ছে না কারণ চলতি জুলাই মাসের মাঝের সময়ে ফল প্রকাশের জন্য শিক্ষা বোর্ডগুলো চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।
সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) প্রকাশিত হতে পারে।
শিক্ষা বোর্ড সূত্র থেকে জানা গেছে, ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল সম্পূর্ণ প্রস্তুত করার লক্ষ্যে কাজ চলছে। ফল প্রস্তুত হওয়ার পর সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত দিনে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান বলেছেন, ‘আমরা ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করেছিলাম, কিন্তু তা সম্ভব হয়নি। এখন ২৭ থেকে ২৮ তারিখের মধ্যে ফল প্রস্তুত করে ফেলব। এরপর শিক্ষা মন্ত্রণালয় যেদিন নির্ধারণ করবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।’
এছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন কর্মকর্তা জানান, ২৮ জুলাইয়ের মধ্যে বোর্ডগুলো ফল তৈরিতে সফল হলে চলতি মাসেই ফল দেয়া সম্ভব। এই কারনে ৩০ জুলাই বৃহস্পতিবার ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে।
এবং উল্লেখযোগ্য যে, গত ২১ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডের অধীন দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের অধীন পরীক্ষায় বসে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। গত ২০ মে লিখিত পরীক্ষা শেষ হয়। নিয়ম অনুযায়ী, পরীক্ষার ফল প্রকাশের জন্য ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বিধান থাকলেও এই বছর নির্ধারিত সময় পার হয়ে গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন