প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মোবাইল চোর সন্দেহে মো. তারেক ঢালী (১৭) নামের এক তরুণকে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় প্রভাবশালী মহল। বর্তমানে ওই তরুণ মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল বুধবার সন্ধ্যায় ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করেছে পুলিশ।
এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণ পাড়া প্রধানীয়া বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল।
ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা জানান, গোবিন্দপুর গ্রামের জাকির হোসেন ঢালীর ছেলে তারেক ঢাকায় চাকরি করে। তার দুই ভাই রয়েছে।
ছুটিতে বাড়িতে এসে অবস্থান করছিলেন। গত মঙ্গলবার ভোর বেলা তাকে বাড়ি থেকে পাশের প্রধানীয়া বাড়ির আল-আমীন, সফিক, তানিম, মোতালেব তুলে নিয়ে যায়। পরে তাদের (প্রধানীয় বাড়ি) বাড়িতে মোবাইল চুরি করেছে সন্দেহে গাছের সঙ্গে বেঁধে তাকে বেধড়ক পিটিয়েছে। এরপর মাথায় গামছা বেঁধে গরম পানি ঢেলে দিছে।
পরে স্থানীয় সোবহান ঢালী ও মো. রাকিব প্রধানসহ আরো কয়েকজন বিকেলে তাকে উদ্ধার করে।
এরপর ওই তরুণকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ অভিযানে নেমে অভিযুক্ত শফিক প্রধান (৩৫) নামের একজনকে আটক করেছে।
ভুক্তভোগী তারেকের মা খুকী বেগম বলেন, ‘১২ বছর আগে ওর বাবা মারা যায়। খাইয়া নাখাইয়া ছেলে দুইটাকে নিয়ে জীবন কাটাই।
আমার ছেলেকে নির্যাতনের সময় সবাই দেখেছিল। কেউ এগিয়ে যায়নি। পরে কয়েকজন তাকে উদ্ধার করে। আমি গরিব মানুষ। বিনা অপরাধে যারা আমার ছেলেকে মেরেছে আমি তাদের বিচার চাই।’
স্থানীয় নবী উল্লাহ পাটোয়ারী বলেন, বুধবার আছরের দিকে পুলিশ আহতের বাড়িতে আসে। তারা দুই ভাই ঢাকায় শহীদুল্লাহ্ হলের ক্যান্টিনে কাজ করে। খুবই অসহায় ছেলেটাকে হত্যা করার উদ্দেশ্যে ঘর থেকে তুলে নিয়ে যায়। ছেলেটাকে যারা এমনভাবে মেরেছে আমরা তাদের শাস্তি চাই। ওসি সাহেব এসে সঠিক বিচারের আশ্বাস দিয়ে গেছেন।
মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক বলেন, ‘অভিযুক্ত সফিক প্রধানকে এলাকা থেকে আটক করা হয়েছে। সেক্ষেত্রে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন