প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহের কাজ বর্তমানে চলছে। এর ধারাবাহিকতা হিসেবে মোহনপুরে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম অব্যাহত রয়েছে। বুধবার (২২ জুলাই) আমরাইল ব্লকের কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং ডিজিটাল এন্টি করার কাজ চলছে।
মোহনপুর উপজেলার আমরাইল ব্লকে কৃষক স্মার্ট কার্ড তৈরির জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো: আজিজুর রহমান, রাজশাহী জেলার উপ-পরিচালক মো: নাসির উদ্দিন, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন এবং শুভ ভৌমিক, কৃষি তথ্য সার্ভিসের রাজশাহীর আঞ্চলিক তথ্য অফিসার ফরিদা ইয়াসমিন।
আমরাইল ব্লকে এখন পর্যন্ত ১৪০৭ জন কৃষক পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। এটি মোট লক্ষ্যমাত্রার ৭৪.২৫%। উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম জানিয়েছেন, তথ্য সংগ্রহের ক্ষেত্রে কৃষক ও কৃষানীর স্বামী-স্ত্রীর এনআইডি কার্ডের মূল কপি, নিবন্ধিত মোবাইল নম্বর এবং জমির মালিকানা কাগজপত্র যাচাই করা হচ্ছে। স্মার্ট কার্ডধারীরা সরাসরি আর্থিক প্রণোদনা, ন্যায্যমূল্যে সার ও বীজ, সহজ শর্তে কৃষি ঋণ এবং ডিজিটাল কৃষি পরামর্শ পাবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন