প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০১৬ সালের ১৬ জুন, সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরার কালিগঞ্জে ‘জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এই অবহিতকরণ সভার আয়োজন করে।
এনজিএফ’র পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, 'কৃষিখাত বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ণে কৃষির বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে এই খাতে নানাবিধ সংকটের সৃষ্টি হয়েছে। এ সব সংকট দূর করতে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারি দপ্তরের পাশাপাশি বেসরকারি সংস্থাকেও যথাযথ ভূমিকা পালনের জন্য আহ্বান জানান তিনি।'
সভায় স্বাগত বক্তব্য রাখেন এনজিএফ’র হেড অব মনিটরিং এন্ড ইভালুয়াশেন এসএম মাহবুব আলম। প্রকল্প সম্পর্কে তথ্য উপস্থাপন করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর শেখ তরিকুল ইসলাম। উন্মুক্ত আলোচনায় উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হেইফার ইন্টারন্যাশনাল এর রিজিওনাল প্রজেক্ট ম্যানেজার মনিরা সুলতানা। অবহিতকরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ডিরেক্টর (প্রোগ্রাম) ডেভিড গোমেজ, জেলা মৃত্তিকা অধিদপ্তরের সিনিয়র সায়েন্টিফিক অফিসার শামসুন নাহার রত্না, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহম্মেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শেখ শরিফুল ইসলাম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, কুশলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান তাহমিনা পারভীন, উপজেলার সমবায় অফিসের সহকারী পরিদর্শক শেখ মিজানুর রহমান, কৃষ্ণনগর ইউপি’র মেম্বার নূর হোসেন প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে যে সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ১২ ইউনিয়নের ৮ হাজার প্রান্তিক সমবায়ী কৃষককে নিয়ে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং এটি পরবর্তীতে আরও সম্প্রসারিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন