প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে যেকোনও প্রকারের ‘ভুল হিসাব’ অথবা ‘অবিবেচক পদক্ষেপ’ থেকে বিরত থাকা সংক্রান্ত কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় সদর দফতর খাতাম আল-আম্বিয়া।
এখানে তারা জানায়, ইরানের বিরুদ্ধে যদি কোনও ধরনের হুমকি কিংবা আগ্রাসনের চেষ্টা হয়, তাহলে তার পাল্টা জবাব দেয়া হবে যেটি হবে ‘কঠোর’।
সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আম্বিয়া সদর দফতর জানাচ্ছে যে, শক্তিশালী ইরানের শত্রুদের, বিশেষত যুক্তরাষ্ট্র, ‘জায়নবাদী শাসন’ (ইসরায়েল) এবং তাদের আঞ্চলিক সহযোগীদের, যেকোনও ভুল সিদ্ধান্ত গ্রহণের পূর্বে দ্বিতীয়বার ভাবা উচিত।
এই বিবৃতিতে বলা হয়, “আমরা শক্তিশালী ইরানের শত্রুদের সতর্ক করে দিচ্ছি, বিশেষ করে যুক্তরাষ্ট্র, জায়নবাদী শাসন এবং তাদের আঞ্চলিক সহযোগীদের যে, তারা যেন কোনও ভুল হিসাব না করে। আমাদের প্রিয় দেশের বিরুদ্ধে যেকোনও হুমকি বা আগ্রাসন করার আগে তাদের অবশ্যই দ্বিতীয়বার ভাবা উচিত।”
এদিকে, আরও জানানো হয়, “ইরানের স্বাধীনতা, জাতীয় নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমরা সর্বোচ্চ প্রস্তুত রয়েছি।”
এই সতর্কবার্তা এমন এক সময়ে প্রকাশিত হয়েছে, যখন সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুটি দেশের মধ্যে চলমান শান্তি আলোচনা এখন অনিশ্চয়তার মোকাবিলা করছে। সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টাও নতুন করে চাপের সম্মুখীন হয়ে পড়েছে।
বিশ্লেষকদের অভিমত, ইরানের এই বক্তব্য মূলত সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপ প্রয়োজনীয়তা প্রতিরোধ করে, এমন একটি বার্তা প্রকাশ করছে। একই সাথে তেহরান স্পষ্ট করে জানিয়েছে যে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে তারা কোনও ধরনের ছাড় দেওয়ার জন্য প্রস্তুত নয়।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের দীর্ঘস্থায়ী উত্তেজনা এবং শান্তি আলোচনার অনিশ্চয়তার মধ্যে এই বিবৃতিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: আল-জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন