প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বৈরী আবহাওয়া এবং কালবৈশাখী ঝড়ের কারণে ৩০ মিনিটের জন্য বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চের চলাচল আবারও স্বাভাবিকভাবে শুরু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫ টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।
একই সময়ে পাটুরিয়া ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী।
এর আগে, বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ করে শুরু হওয়া প্রবল ঝড়, বৃষ্টি এবং দমকা হাওয়ার ফলে এই নৌরুটে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়া, কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির কারণে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী এবং যানবাহনের নিরাপত্তা বিবেচনায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি ঘটলে পুনরায় পারাপার শুরু করা হয়েছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম আব্দুস সালাম বলেন, কালবৈশাখীর ঝড়ের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে গেছে এবং আবার নিয়মিত পারাপার চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন