প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা সড়কটি একসময় সাধারণ মানুষ ও চালকদের কাছে ছিল এক আতঙ্কের নাম। রাতের অন্ধকার নামলেই এই সড়কে ওত পেতে থাকত ডাকাত দল। নিত্যদিনের এই ডাকাতির আতঙ্ক দূর করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবার এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
মাননীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান এর উদ্যোগে ও দিকনির্দেশনায় উপজেলার নজরপুর কালভার্টের পাশে নির্মাণ করা হচ্ছে একটি আধুনিক যাত্রী ছাউনি ও স্থায়ী পুলিশ বক্স। এর ফলে এই অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটবে এবং রাতে যাতায়াতকারী সাধারণ মানুষ ও যানবাহন পূর্ণ নিরাপত্তা পাবে।
আজ (মঙ্গলবার) এই নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন মাননীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে নেতৃবৃন্দ জানান, এই সড়কে দীর্ঘদিনের যে জনদুর্ভোগ ও নিরাপত্তা সংকট ছিল, এই পুলিশ বক্স ও যাত্রী ছাউনি নির্মাণের মাধ্যমে তার স্থায়ী সমাধান হতে যাচ্ছে। ‘নিরাপদ সড়ক, নিরাপদ জনপদ’—জনগণের কাছে দেওয়া এই অঙ্গীকার বাস্তবায়নে বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এই উদ্যোগের ফলে রহনপুর-আড্ডা সড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের মাঝে দীর্ঘদিনের জমানো আতঙ্ক কেটে গিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন