প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে গতিশীল করতে পূবালী ব্যাংক পিএলসি, চরফ্যাশন শাখা, বর্ণাঢ্য আয়োজনে র্যালি, বাংলা কিউআর কোর্ড বিতরণ এবং সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) চরফ্যাশন বাজারের চাউলপট্রিতে আয়োজিত এই কর্মসূচির সভাপতিত্ব করেছেন পূবালী ব্যাংক পিএলসি, চরফ্যাশন শাখার ব্যবস্থাপক মো.সাকিবুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জুনিয়র অফিসার মো.আরিফুর রহমান। অতিথিদের মধ্যে ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, দুলারহাট উপশাখার ব্যবস্থাপক মো.আবদুল্যাহ আল মামুন, চরফ্যাশন ব্যাংকার’স অ্যাসোসিয়েশনের সভাপতি মো.কামাল হোসেন, ব্যবসায়ী মিজানুর রহমান ফরাজী, দুলাল চন্দ্র সাহা ও হারুন অর রশিদ সহ অন্যান্য ব্যক্তিরা। বাজারের ব্যবসায়ী, ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং গ্রাহকেরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়, যা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বক্তাদের মধ্যে আলোচনা হয়ে থাকে যে, ‘ডিজিটাল লেনদেন কেবল সময় ও খরচ সাশ্রয় করে না, বরং এটি একটি নিরাপদ আর্থিক ইকোসিস্টেম গড়ে তোলে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আধুনিক ব্যাংকিং সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন