প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কাতারের রাজধানী দোহায় পাকিস্তান শাহীনসের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের জন্য শেষ পর্যন্ত জয় সম্ভব হয়নি। অধিনায়ক তিলক ভার্মার অসাধারণ সেঞ্চুরিও দলের পরাজয় এড়াতে সক্ষম হয়নি। ৩১৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারত ২৬৫ রানে গুটিয়ে যায়। ফলে পাকিস্তান শাহীনস ৪৮ রানের ব্যবধানে জয় নিয়ে সেমিফাইনালে প্রবেশ করে।
টস জিতে পাকিস্তান আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার ৬৬ রান যোগ করেন। হুসাইন আউট হলে এই জুটি ভেঙে যায়। এরপর তিন নম্বরে নামা নাজির কোনো রান না করেই ফিরে গেলে পাকিস্তান চাপের মধ্যে পড়ে। তবে মাজ সাদাকাত ও হাসান নাওয়াজ সেই চাপ সামাল দেন। তৃতীয় উইকেটে তাদের ৫৪ রানের জুটিতে দলটি ঘুরে দাঁড়ায়। ৫৯ রান করে মাজ আউট হলে তাদের জুটি ভেঙে যায়।
এরপর অধিনায়ক আব্দুল সামাদকে নিয়ে হাসান নাওয়াজ দলের রান এগিয়ে নিয়ে যান। চতুর্থ উইকেটে তাদের মধ্যে ৬৫ রান যোগ হয়। ২৮ রান করে সামাদ ফিরে গেলেও নাওয়াজ একপ্রান্ত ধরে রাখেন। তাঁর ব্যাট থেকে আসে ইনিংসের সর্বোচ্চ ৭৯ রান। শেষদিকে ফারহান ইউসুফের ৫৯ রানের ইনিংসে পাকিস্তান শাহীনস তিন শ পেরিয়ে যায়। শেষ পর্যন্ত দলটি ৩১৩ রানে অলআউট হয়।
৩১৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারত ‘এ’ দল শুরুতেই বিপাকে পড়ে। ২৫ রানে প্রথম উইকেট হারানোর পর মাত্র ১ রানের ব্যবধানে দ্বিতীয় উইকেটও হারায় তারা। এরপর অধিনায়ক তিলক ভার্মার সঙ্গে অভিষেক শর্মা দলের হাল ধরেন। তৃতীয় উইকেটে তাদের ৬৭ রানের জুটিতে ভারতকে লড়াইয়ে ফেরায়। ৭০ রান করে অভিষেক আউট হলে তাদের জুটি ভেঙে যায়।
এরপর ভারত দ্রুত আরও কয়েকটি উইকেট হারায়। কুমার, রিঙ্কু ও সুরইয়ানশের বিদায়ে ১২৯ রানে ৬ উইকেট হারিয়ে তারা বড় চাপে পড়ে। তবে তিলক একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান। শাহবাজ আহমেদকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ১১১ রানের জুটি গড়ে জয়ের আশা বাঁচিয়ে রাখেন তিনি।
দলীয় ২৪০ রানে শাহবাজ আউট হলে তাদের জুটি ভেঙে যায়। পরের বলেই ভিপ্রাজকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন আলী রেজা। শেষ পর্যন্ত হ্যাটট্রিক না পেলেও ওই ওভারে ভারতের জয়ের আশা অনেকটাই শেষ করে দেন এই পাকিস্তানি বোলার।
তিলক সেঞ্চুরি পূর্ণ করলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি। ভারত ‘এ’ দল ২৬৫ রানে অলআউট হয়। এতে ৪৮ রানের জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান শাহীনস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন