প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আঞ্জুমান কাদরীয়া খানকা শরীফ মাদরাসার রন্ধনশালায় মানসিক ভারসাম্যহীন এক ক্ষুধার্ত পাগল দ্বারা মো. ফজের আলী (৭০) নামের বাবুর্চির মৃত্যু ঘটে। খাবার না পেয়ে এই হামলার ঘটনা ঘটে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। হামলায় বাবুর্চি ফজের আলীর সহকারী, ৭০ বছর বয়সী সোনাভান বিবিও গুরুতর আহত হন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে হামলাকারী মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে তার নাম ও ঠিকানা এখনও জানা সম্ভব হয়নি। তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদরাসার প্রত্যক্ষদর্শী ছাত্রদের মতে, খানকা শরীফের রন্ধনশালায় গিয়ে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি খাবার চান। বাবুর্চির খাবার দিতে অস্বীকার করায়, রান্নার লাকড়ি দিয়ে বাবুর্চি ও তার সহকারীকে পিটিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা এবং খানকা শরীফের ভক্তরা তাদের উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক বাবুর্চি ফজের আলীকে মৃত ঘোষণা করেন। আহত বাবুর্চির সহকারী সোনাভান বিবিকে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন