প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য ১ হাজার ৩৩৬ জন বাংলাদেশি বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
এটি রাশিয়ান ঠিকাদারের মাধ্যমে রাশিয়ান ফেডারেশন এবং রূপপুর এনপিপির প্রশিক্ষণ কেন্দ্রে হয়েছে, বলেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
তিনি জানান, বর্তমানে প্রকল্পটিতে প্রায় ৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ শ্রমিক কর্মরত রয়েছেন। আজ জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মো. মোডাফিজুর রহমান বাবুলের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রদান করেন।
মন্ত্রী উল্লেখ করেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জেনারেল কন্ট্রাক্টের আওতায় আন্তর্জাতিক মানের একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রটি ফুল-স্কেল সিমুলেটরসহ সব ধরনের সহায়ক কারিগরি যন্ত্রপাতি নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।
ফকির মাহবুব আনাম জানান, প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক হিসেবে বাংলাদেশি কর্মকর্তা, প্রকৌশলী ও কারিগরি কর্মীরা রাশিয়ায় সরাসরি প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তারা বর্তমানে রূপপুর এনপিপির কমন প্ল্যান্টের জনবলকে প্রশিক্ষণ দিচ্ছেন, যারা প্ল্যান্ট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত রয়েছেন।
মন্ত্রী বলেন, এ প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে বিদেশি বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদের ওপর নির্ভরশীলতা কমে আসবে। এছাড়া, তিনি আরও জানান যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করা হয়েছে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন তাদের দক্ষতা বৃদ্ধি করে ভবিষ্যতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের টেকনিক্যাল সাপোর্টিং অর্গানাইজেশন (টিএসও) হিসেবে কাজ করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন