প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের মহেশপুরে ইয়াবা এবং মোটরসাইকেলসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬০০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন।
উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
বৃহস্পতিবার ভোরে মহেশপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাতিবিলা পুকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন পাতিবিলা পুকুরপাড়া এলাকার নুর কুদ্দুসের ছেলে মাসুম বিল্লাল (শান্ত) (৩৫) এবং অন্যজন হলেন মহেশপুরের জমিদারপাড়া এলাকার মনসুর আলীর ছেলে মো. হাবিবুর রহমান, যিনি হাবিব নামেও পরিচিত (৩২)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহেশপুর থানার ওসি মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে এসআই হিমানিষ বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে পাতিবিলা পুকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাসুম বিল্লালের বসতঘরের সামনের ফাঁকা জায়গা থেকে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন