প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বোচাগঞ্জ (দিনাজপুর)
দিনাজপুরের বোচাগঞ্জে এক সমাবেশে বক্তব্য প্রদানকালে সারজিস আলম বলেছেন, ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড বিতরণে দলীয়করণ চলছে। তিনি উল্লেখ করেন, যারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন, তাদের কাছ থেকেই এসব কার্ড বিতরণ করা হচ্ছে। তিনি দাবি করেন, নিরপেক্ষতার ভিত্তিতে নয়, বরং অর্থের বিনিময়ে, আত্মীয়স্বজন ও দলীয় লোকজনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এমনকি বেশ কিছু নেতার পরিবারের সদস্যদের নামেও কার্ড প্রদান করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন।
শনিবার রাত ৯টায়, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রবীন্দ্র-নজরুল চত্বরে পদযাত্রা ও সমাবেশের সময় এ সকল কথাগুলো তিনি বলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ অনুষ্ঠানে তিনি গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে বক্তব্য রাখলেন।
সারজিস আলম আরও বলেন, বিভিন্ন এলাকায় খাল খনন প্রকল্পে ব্যাপক অনিয়ম ঘটছে। শ্রমিকদের তালিকায় বহু বছর আগে মারা যাওয়া ব্যক্তিদের নাম এবং অস্তিত্বহীন ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা দ্বারা শ্রমিকদের প্রাপ্য অর্থ আত্মসাৎ করা হচ্ছে। এর সাথে তিনি অভিযোগ করেন যে রাস্তার কাজ এবং উন্নয়ন প্রকল্পের টেন্ডার হওয়ার পূর্বেই বিএনপি নেতাদের কাছে অগ্রিম অর্থ দেওয়ার মাধ্যমে কাজ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা সত্য কথা বলতে ভয় পাই না। কোন ব্যক্তি কোন দল করে বা কার প্রতীক—এটি আমাদের জন্য বড় বিষয় নয়। যে ব্যক্তি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় অক্ষম, সে যে দলেরই হোক, জনগণের কল্যাণে কিছুই করতে পারবে না। ভালো থাকতে হলে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে।
সমাবেশে রংপুর-৪ আসনের সংসদ সদস্য এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য এবং দলের যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ, জাতীয় কৃষক শক্তির সদস্য সচিব গোলাম মোর্তুজা সেলিম, দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক সামসুল মুক্তাদির, এবং জেলা যুগ্ম আহ্বায়ক তাফসীর হাসান ফয়সাল মোস্তাকসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন