প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৬ আগস্ট ২০২৬ : বাংলাদেশ নারী ইমার্জিং দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হার দিয়ে শুরু করল। আজ অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটের লজ্জাজনক হারে পড়ল দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের কাছে।
পিটারমারিজবার্গে প্রথমে ব্যাট করে ওপেনার সাথী রানির হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেটে ১৫২ রান করে। দলের হয়ে ৫৬ বলে সাথী সর্বোচ্চ ৭৮ রান করেন। এছাড়া মিষ্টি সাহা ৩৯ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন। দক্ষিণ আফ্রিকার মিয়ানি স্মিত, লুয়ান্ডা এনজুজা, ওয়াইনগার্ড এবং আলেক্সজান্দ্রা ক্যান্ডলার ১টি করে উইকেট নেন।
জবাবে, দক্ষিণ আফ্রিকা ২ রান তুলতেই প্রথম উইকেট হারান। ওপেনার ইয়াসমিন খানকে ১ রানে ব্যক্তিগত এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন বাঁ-হাতি স্পিনার ফাতেমা জাহান। এরপর দ্বিতীয় উইকেটে ওপেনার ক্যান্ডলার ও ফে টুনিক্লিফ ১০০ বলে ১৪৬ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকার জয়ের পথ মসৃণ করেন।
বাংলাদেশ পেসার হাবিবা ইসলাম পিংকির শিকার হন টুনিক্লিফ ৪৯ বলে ৮২ রান তুলে। অপরদিকে ক্যান্ডলারের ৬৫ রান ও স্মিতের ৫ রানে অপরাজিত থাকার পর দলের জয় নিশ্চিত হয়।
ফাতেমা ৩৩ রানে ও পিংকি ২৭ রানে ১টি করে উইকেট নেন। আগামী ৯ আগস্ট ডারবানে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে দুই দল। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ নারী ইমার্জিং দল ২-০ ব্যবধানে পরাজিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন