প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কোটির টাকার ক্ষতি। ৭০ শতাংশই হচ্ছে ময়মনসিংহের।
কামরান পারভেজ, ময়মনসিংহ।
১৩ জুলাই, ২০২৬, ১৮:২৮ প্রকাশিত।
টানা বৃষ্টিতে বহু পুকুরের মাছ ভেসে গেছে। এটি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ডুবে যাওয়া একটি পুকুরের পাশে তোলা একটি ছবি। সোমবার তোলা ছবিটি। -কালের কণ্ঠ।
গত বুধবার রাত থেকে আজ সোমবার (১৩ জুলাই) পর্যন্ত ময়মনসিংহ বিভাগের চার জেলায় কখনো ভারি এবং কখনো মাঝারি বৃষ্টিপাত অব্যহত রয়েছে। যার কারণে ভেসে গেছে বহু পুকুরের মাছ।
মৎস্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের মোট ৩৯৮টি পুকুর ডুবে মাছ ভেসে গেছে। এর মধ্যে অন্তত ৭০ শতাংশ পুকুর ময়মনসিংহ এবং ২০ শতাংশ নেত্রকোনা জেলার। বাকি ১০ শতাংশ পুকুর শেরপুর ও জামালপুর জেলার অন্তর্ভুক্ত। আজ সোমবার পর্যন্ত বিভাগে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
এ অবস্থায় আরো বেশি ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে।
বৃষ্টি থামলে জেলাভিত্তিক ক্ষতির পরিমাণ এবং ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতির পরিকল্পনা করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
বিভাগীয় কার্যালয় সূত্র আরো জানিয়েছে, ময়মনসিংহ বিভাগে ডুবে যাওয়া ৩৯৮টি পুকুরের আয়তন প্রায় ৫০ হেক্টর। এসব পুকুরের মধ্যে মোট ৪২ টন মাছ ভেসে গেছে, যার বাজার মূল্য ৯৭ লাখ টাকা।
এছাড়া, ওইসব পুকুর থেকে অন্তত তিন লাখ পোনা ভেসে গেছে, যার মূল্য পাঁচ লাখ টাকা।
বিভাগের চার জেলার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার রাত থেকে বৃষ্টি শুরু হয়। বুধবার রাতভর বৃষ্টির কারণে ময়মনসিংহ শহর ও জেলার বিভিন্ন উপজেলার পুকুর ও রাস্তাঘাট তলিয়ে যায়। এতে অন্যান্য এলাকায় ছাড়াও দুর্ভোগে পড়ে ময়মনসিংহ নগরের বাসিন্দারা। নগরের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে যায়।
মানুষের বসত ঘরেও ঢুকে পড়ে বৃষ্টির পানি।
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া পর্যবেক্ষণাগারের সূত্রে জানা গেছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ময়মনসিংহে ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এ বৃষ্টিপাত থেমে থেমে আজ সোমবার (১৩ জুলাই) পর্যন্ত অব্যাহত রয়েছে। সমুদ্রে নিম্নচাপের কারণে টানা বৃষ্টিপাত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ময়মনসিংহের ত্রিশাল, ফুলাবিড়য়া, গৌরীপুর, মুক্তাগাছা, তারাকান্দা ও ফুলপুরে গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে অনেক পুকুর ডুবে যায়। মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হওয়ায় পুকুর রক্ষা করতে পারেননি চাষিরা।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সাহেব কাচারি এলাকার মাছ চাষি নুরুল হক বলেছেন, বৃষ্টিতে গৌরীপুর উপজেলার বিভিন্ন গ্রামে চাষের পুকুর ভেসে মাছ বের হয়ে গেছে। এতে চাষিরা ক্ষতির মুখে পড়েছেন। গভীর রাতে বৃষ্টি শুরু হওয়ায় অনেক চাষি তাদের পুকুর রক্ষা করতে পারেননি।
মৎস্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালকের কার্যালয়ের উপপরিচালক রিপন কুমার পাল কালের কণ্ঠকে বলেন, ভেসে যাওয়া মাছ নিয়ে পুকুরের তালিকা প্রস্তুতির কাজ চলছে। বৃষ্টি না থামা পর্যন্ত আমরা বিভাগে খোঁজ রাখছি।
এদিকে, কৃষি বিভাগ জানায় যে, টানা বৃষ্টির ফলে পুকুর ডুবে মাছ বের হয়ে গেলেও ময়মনসিংহ বিভাগের কৃষিতে তেমন ক্ষতিকর প্রভাব পড়েনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা মশিউর রহমান জানিয়েছেন, বর্তমানে মাঠে আউশ ধান, কিছু সবজি এবং আমনের বীজতলা রয়েছে। বৃষ্টিতে এসব ফসলের কোনো ক্ষতি এখন পর্যন্ত হয়নি।
মশিউর রহমান জানান, আমনের বীজতলা সাধারণত একটু উঁচু জমিতে স্থাপন করা হয়, এ কারণে ময়মনসিংহ বিভাগের কোথাও আমনের বীজতলা ডুবে যাওয়ার খবর পাওয়া যায়নি। তবে আজ (সোমবার) পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে। তিনি বলছেন, 'আমাদের কর্মীরা মাঠপর্যায়ে নিয়মিত খোঁজ রাখছেন। ফসলের ক্ষতি হলে সে তথ্য সংগ্রহ করে আমাদের জানাবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন