প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানে চলমান অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টুর্নামেন্টের নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছে।
ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে পরাজিত করেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৭.৩ ওভারে ৫৮ রানে অলআউট হয়ে যায়। শ্রীলঙ্কা ৫৮ বল হাতে রেখে জয় নিশ্চিত করে।
বাংলাদেশের ব্যাটিং শুরুতেই ১২ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। ওপেনার মাইমুনা নাহার ২৬ বলে ২৩ রান সংগ্রহ করেন। সাদিয়া আক্তার ২৬ বলে ১৭ রান করেন। অন্য কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
শ্রীলঙ্কার হয়ে লিমানসা ১৩ রানে ৩ উইকেট নেন। সিউমিনি ২ উইকেট দখল করেন।
শ্রীলঙ্কা জবাব দিতে নেমে শুরুতে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হলেও সহজ জয় অর্জন করে। ভিমুকশা ১৮ বলে ২২ রানের ক্যামিও ইনিংস খেলেন। শেষ দিকে নেথমি এবং লিমানসা মিলে দলকে জয় এনে দেন। নেথমি ১৭ রান এবং লিমানসা ১০ রান করেন।
বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন ফারজানা ইয়াসমিম মেধা এবং তিথি দাস অপর্ণা।
আগামী ১৬ অক্টোবর একই ভেন্যুতে ফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন