প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, রাষ্ট্রের সব সুযোগ-সুবিধা ভোগ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, মানবিক ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলার দায়িত্ব বর্তমান প্রজন্মের উপর রয়েছে। তিনি বলেন, প্রয়োজনে প্রচলিত চিন্তার বাইরে গিয়ে (‘আউট অব দ্য বক্স’) কাজ করতে হবে। প্রত্যেকে যদি তাদের নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তাহলে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
মঙ্গলবার বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে ‘হেপাটাইটিস: আসুন, বাধা ভেঙে এগিয়ে যাই’ প্রতিপাদ্যে চট্টগ্রামের লালখান বাজারে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত আলোচনা সভা ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করে লিভার কেয়ার সোসাইটি। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছিল।
তিনি মন্তব্য করেন, মানুষের মধ্যে দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা গড়ে না তুললে শুধুমাত্র চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, একজন মানুষ যখন কেবল নিজের নয়, বরং অন্যের কষ্টও অনুভব করতে শেখে, তখনই সে প্রকৃত মানুষে পরিণত হয়। তদন্ত করে দেখা গেছে, সমাজে অপরাধ, মাদকাসক্তি এবং নানা রোগব্যাধি কমাতে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র—সব পর্যায়ে দায়িত্বশীল হওয়ার বিকল্প নেই। একটি সুস্থ সমাজ গঠনের চিন্তার শুরু পরিবার থেকেই হওয়া উচিত। একজন মা গর্ভধারণের সময় থেকেই একটি শিশুর বেড়ে ওঠার প্রতিটি ধাপে সচেতনতা ও দায়িত্ববোধ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, পরিবার ও সমাজের অবহেলার কারণে অনেক তরুণ ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়ছে এবং এই সামাজিক অবক্ষয় কেবল অপরাধই বাড়ায় না, বরং বিভিন্ন জটিল রোগের বিস্তারেও ভূমিকা রাখছে।
তিনি উল্লেখ করেন, ‘মানুষ যখন নিজের ব্যথা বোঝে, তখন সে জীবিত। আর যখন অন্যের ব্যথা বোঝে, তখন সে প্রকৃত মানুষ।’ তাই সমাজের প্রতিটি ব্যক্তি যদি শুধু নিজের দায়িত্বের পাশাপাশি মানবিক দায়িত্বও পালন করেন, তাহলে অপরাধ, মাদকাসক্তি ও সামাজিক সংকট অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান ও লিভার কেয়ার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ ছিলেন অনুষ্ঠানের সভাপতির দায়িত্বে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মোহাম্মদ একরাম হোসেন। সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও লিভার কেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ডা. তারেক শামস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন