প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফ্রান্স ও প্যারাগুয়ে একে অপরের বিরুদ্ধে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর উত্তেজনাপূর্ণ লড়াই শুরু করলো। কোয়ার্টার ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে দুই দল মাঠে নেমেছে।
টুর্নামেন্টে এ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে ফ্রান্স। গ্রুপ পর্ব ও নকআউট মিলিয়ে নিজেদের প্রথম চার ম্যাচের সবগুলোতেই জয়ের মুখ দেখেছে দিদিয়ের দেশমের দল। বিশেষ করে আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পে ভয়ঙ্করভাবে ছন্দে রয়েছে। চার ম্যাচে তিনি ইতোমধ্যে ৬ গোল করেছেন। এছাড়া মাইকেল ওলিসে ও উসমান দেম্বেলের ফর্মও দারুণ।
শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামা দুইবারের বিশ্বচ্যাম্পিয়নের জন্য প্রতিপক্ষ প্যারাগুয়ে সহজ নয়। তারা তাদের শেষ ম্যাচে জার্মানিকে হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসে একটি বড় অঘটন ঘটিয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়ে ফ্রান্সকে চ্যালেঞ্জ জানাতে নেমেছে প্যারাগুয়ে।
ফ্রান্স ৪-২-৩-১ ফরমেশনে খেলছে। গোলবারের নিচে মাইক মাইনিয়ঁ আছেন। রক্ষণের চারজন হলেন কুন্দে, উপামেকানো, সালিবা ও দিনিয়ে। মাঝমাঠে অবস্থান নিয়েছেন মানু কোনো ও আদ্রিয়াঁ রাবিও। আক্রমণে খেলছেন ওলিসে, দেম্বেলে, বারকোলা এবং এমবাপ্পে। অন্যদিকে প্যারাগুয়ে ৫-৩-২ ফরমেশনে মাঠে নেমেছে। গোলরক্ষক গিলের সামনে রক্ষণে আছেন আলোনসো, আলদেরেতে, গোমেজ, ভেলাসকেজ ও কাসেরেস। মাঝমাঠে গালারজা, কুবাস ও গোমেজ রয়েছেন। আক্রমণে আছেন এনসিসো ও আলমিরন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন