প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রথমবার মা হয়েছেন ‘মুসাফির’খ্যাত অভিনেত্রী মারজান জেনিফা। যুক্তরাষ্ট্রে তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। যুক্তরাষ্ট্রে বর্তমানে বসবাস করছেন এই অভিনেত্রী। সেখানে গত ১০ আগস্ট রাত ১০টা ৩৩ মিনিটে তিনি ছেলেসন্তানের জন্ম দেন। মা হওয়ার সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন জেনিফা। সন্তানের জন্মের পর এক আবেগঘন পোস্টে তিনি জানালেন, তিনি দীর্ঘ ৩২ ঘণ্টা প্রসববেদনা সহ্য করে স্বাভাবিকভাবে ছেলেকে পৃথিবীর আলো দেখিয়েছেন। মা হওয়ার অনুভূতি প্রকাশ করে জেনিফা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ ১০ আগস্ট, রাত ১০টা ৩৩ মিনিটে রাজপুত্রের মা হলাম। ৩২ ঘণ্টা লেবার পেইন সহ্য করে নরমাল ডেলিভারির মাধ্যমে মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব।’ প্রথমবার সন্তানকে পৃথিবীর আলো দেখার মুহূর্তের অনুভূতি তুলে ধরে অভিনেত্রী জানান, একজন নারী যখন প্রথমবার নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখান, তখন জীবনের সব কষ্ট, ভয়, দুশ্চিন্তা ও অশ্রু যেন মুহূর্তেই আনন্দ ও ভালোবাসায় বদলে যায়। জেনিফা বলেন, দীর্ঘ ৩২ ঘণ্টা তাকে অসহ্য প্রসববেদনা, অপেক্ষা, দুশ্চিন্তা ও অশ্রুর মধ্য দিয়ে যেতে হয়েছে। একপর্যায়ে তার মনে হয়েছিল, আর হয়তো পারছেন না। কিন্তু সন্তানকে প্রথমবার চোখের সামনে দেখে বুকে জড়িয়ে ধরার পর আগের সব কষ্টই তার কাছে সার্থক মনে হয়েছে। মাতৃত্বের অনুভূতি প্রকাশ করে এই অভিনেত্রী আরো বলেন, ‘মা হওয়া যে কতটা ত্যাগ, কতটা সাহস, কতটা ধৈর্য আর কতটা নিঃস্বার্থ ভালোবাসার নাম, আজ নিজের শরীর দিয়ে, নিজের জীবন দিয়ে অনুভব করলাম।’ সন্তান জন্মের সময় পাশে থাকা স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং যারা তার জন্য দোয়া করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন জেনিফা। একই সঙ্গে ছেলের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। নতুন পরিচয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আজ আমি শুধু একজন নারী নই, আমি একজন মা। আর এই পরিচয়ই আমার জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে গর্বের পরিচয়।’ উল্লেখ্য, ২০১৬ সালে আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মারজান জেনিফার। এতে তার বিপরীতে অভিনয় করেন আরিফিন শুভ। এরপর আর নিয়মিতভাবে সিনেমায় দেখা যায়নি তাকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন