প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার ঈশ্বরদীতে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী ষাটোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত আবু বক্কার (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) সকালে শিশুটি বাড়িতে একা থাকাকালীন আবু বক্কার তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার শুরু করলে এক প্রতিবেশী ঘটনাস্থলে উপস্থিত হন। তখন বক্কার শিশুটিকে রেখে ঘর থেকে বেরিয়ে যান।
রাতে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত বক্কারকে ধরে একটি ঘরে আটকে রাখেন। ঘটনার পর অভিযুক্ত ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলোচনা করে স্থানীয় কয়েকজন বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। মধ্যরাত পর্যন্ত নানা নাটকীয়তা চললেও সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়। পরদিন শিশুটির পরিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত বক্কারকে গ্রেপ্তার করে।
আশ্রয়ণ প্রকল্পের একাধিক বাসিন্দাদের মতে, আবু বক্কারের আচরণ ভালো নয়। তাদের অভিযোগ, তিনি এর আগে একাধিক নারীর সঙ্গে অশালীন আচরণ করেছেন এবং নারী ও শিশুর শ্লীলতাহানির চেষ্টা করেছেন। এছাড়া, এর আগেও বক্কার ওই এলাকার ভুক্তভোগী শিশুসহ অন্যান্য শিশুদের শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করেছেন বলে অভিযোগ রয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানিয়েছেন, ভুক্তভোগী শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন