প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টায় উপজেলার মেরুং বাজার এলাকায় পরিচালিত অভিযানের সময় তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারায় এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. শুভ। তিনি দীঘিনালা উপজেলার ছোট মেরুং এলাকার বাসিন্দা।
পুলিশের সূত্র অনুযায়ী, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মেরুং বাজার এলাকায় অভিযান পরিচালনার সময় মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। এরপর দীঘিনালা থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রায় কার্যকর হওয়ার পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে বিধি অনুযায়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন ও কারবার—উভয়ের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন