প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বরখাস্তের কারণ হলো অদক্ষতা ও বহিরাগত লোক দ্বারা দাপ্তরিক কাজ করানো। গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া সোমবার (৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এই বরখাস্তের নির্দেশ দেন।
বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন কাশিমপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল এবং তাপস চন্দ্র শীল। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দায়িত্বে অবহেলার নানা অভিযোগ উঠছিল। জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি আকস্মিকভাবে বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শুরু করেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে তিনি কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান।
এছাড়া, পরিদর্শনকালে জেলা প্রশাসক দেখতে পান যে, সরকারি দাপ্তরিক কাজ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা না করে বাইরের লোকজন বা দালালদের মাধ্যমে করানো হচ্ছে। পাশাপাশি দায়িত্বে চরম অবহেলা ও সেবাগ্রহীতাদের সেবা না দিয়ে হয়রানির প্রাথমিক প্রমাণ মেলে। অভিযোগগুলোর সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে অফিসের ওই চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন এবং টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমানকে সঙ্গে নিয়ে তিনি ভূমি অফিস পরিদর্শনে বের হন।
কাশিমপুর ভূমি অফিসে গিয়ে দেখা যায়, কর্মরত কেউই কাজের উপযুক্ত নয় এবং সরকারি নিয়ম মেনে কোনো কাজই সেখানে হচ্ছিল না। জেলা প্রশাসক বলেন, সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে কাগজপত্র ও নামজারীর সফটওয়্যার দেখতে চাইলে তারা কোনো সদুত্তর বা নথি দেখাতে পারেননি। এই কারণে ওই অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন