প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেড় দশক পর আবারও একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন শাহরুখ খান ও কারিনা কাপুর খান। ২০১১ সালে ‘রা.ওয়ান’ ছবির ‘চাম্মাক চাল্লো’ গানে তাঁদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। এবার শাহরুখের আসন্ন ছবি ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল’-এ তাঁরা ফিরে এসেছেন।
পুরনো দিনের স্মৃতি উজ্জীবিত করলেও, গানটির উপস্থাপনা নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ‘ড্যাডি কুল’-এর ‘কিং ভার্সন’। এটি ইউরো-ক্যারিবীয় সংগীতদল বনি এমের জনপ্রিয় ‘ড্যাডি কুল’ গানটির নতুন বলিউডি সংস্করণ। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
‘ড্যাডি কুল’-এর সংগীতায়োজন করেছেন শচীন-জিগার। এতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। নৃত্য পরিচালনা করেছেন বৈভবী মার্চেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাংশের অভিযোগ, নাচের ধাপ ও পরিবেশনায় নতুনত্বের অভাব রয়েছে, একই ধরনের কোরিওগ্রাফি বারবার ব্যবহার করা হয়েছে। গানের কথা ও সুরের সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছে কেউ কেউ। অরিজিৎ সিংয়ের কণ্ঠ প্রশংসিত হলেও, তাঁর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত নিয়ে রসিকতা করেছে কয়েকজন শ্রোতা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন