প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিগত সরকার শিক্ষার নামের মধ্যে প্রহসন তৈরি করেছে উল্লেখ করে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার যে ক্ষতি হয়েছে, তাই কাটিয়ে ফেলার লক্ষ্যে একটি উন্নত, যুগোপযোগী এবং মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বিএনপি সরকার কাজ করছে।
এছাড়া, দেশের প্রতিটি অঞ্চলে শিক্ষার সুযোগকে সম্প্রসারণ করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ইউনিয়নের কালাদী এলাকায় 'বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুল'-এর জমি দান, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানেও তিনি এসব বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের জমিদাতা সমাজসেবক বিজয় কুমার মোদী, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।
বক্তারা বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষে তিনি নবনির্মিত খেলার মাঠের উদ্বোধন করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন