প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার মগবাজারে বিশাল সেন্টারের পাশে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটে গেছে। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ‘ডম ইনো প্রপার্টিজ লিমিটেড’র একটি ভবনে এ আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের পাশে একটি ভবনে আগুন লাগার সংবাদ পেয়েছি আমরা। তবে ঘটনাস্থলের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য আমাদের কাছে আসেনি। আমাদের টিম জানিয়েছে ঘটনাস্থলে। শুধু ধোঁয়া দেখা যাচ্ছে। ঘটনাস্থলে আমাদের ২টি ইউনিট কাজ করছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন