প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অস্ট্রিয়ার সলজবুর্গের রেড বুল এরেনায় গতকাল রাতে উয়েফা সুপার কাপের রোমাঞ্চকর ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা। তবে ইউরোপসেরা হওয়ার এই ট্রফি লড়াইয়ে শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে হেরে শিরোপাটি হাতছাড়া করেছে ইংলিশ ক্লাবটি।
২০২৬-২৭ মৌসুমের প্রথম অফিশিয়াল ম্যাচেই ভিলার জন্য এটি ছিল সবচেয়ে বড় ধাক্কা। কারণ, তাদের এক নম্বর গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ অনুপস্থিত ছিলেন। কেবল মার্তিনেজই নন, দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার এজরি কোনসা এবং তারকা স্ট্রাইকার বনাম অলিভার ওয়াটকিন্সকেও এই গুরুত্তপূর্ণ ম্যাচে পায়নি ভিলা।
সদ্য সমাপ্ত ২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গত ১৯ জুলাই ফাইনাল খেলেছিলেন মার্তিনেজ। বিশ্বমঞ্চের দীর্ঘ সফরের পর ভিলা কোচ উনাই এমেরি মার্তিনেজসহ ইংল্যান্ডের হয়ে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে আসা কোনসা ও ওয়াটকিন্সকে পূর্ণ চার সপ্তাহের আবশ্যিক ছুটি প্রদান করেন।
ফলে ফাইনালের হাইভোল্টেজ স্কোয়াডে তাদের না রাখা ছাড়া অন্য কোনো পথ ছিল না কোচের সামনে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভিলা বস এমেরি পিএসজিকেই ফেভারিট হিসেবে মেনে নিয়েছিলেন। সেই সঙ্গে তিনি আক্ষেপের সুরে বলেছিলেন, ‘তারা দলের সঙ্গে থাকলে জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যেত।’ তবে মার্তিনেজের অনুপস্থিতি যে ভিলার জন্য কতটা বড় ক্ষতি ছিল, তা ম্যাচের ফলই বলে দিচ্ছে।
বড় ফাইনালগুলোতে মার্তিনেজের রেকর্ড সত্যিই চোখ কপালে তোলার মতো। ক্লাব ও আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারে আটটি আন্তর্জাতিক ও বড় টুর্নামেন্টের ফাইনাল খেলে সাতটিতেই জয়ের হাসি হেসেছেন এই বিশ্বসেরা গোলরক্ষক। ২০২০ সালে আর্সেনালের হয়ে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড দিয়ে শুরু, তারপর আর্জেন্টিনার হয়ে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জয় করেন তিনি। এমনকি অ্যাস্টন ভিলার হয়ে ২০২৬ ইউরোপা লিগের শিরোপাও উঁচিয়ে ধরেন তিনি। কেবল ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে তার সেই অপরাজেয় যাত্রায় ছেদ পড়েছিল।
মার্তিনেজের মতো ‘বিগ ম্যাচ প্লেয়ার’ ছাড়া মাঠে নামার পরও ম্যাচের সিংহভাগ সময় লড়াই করে ভিলা। তবে শেষ রক্ষা হয়নি, ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নতুন মৌসুমের প্রথম ট্রফিটি নিজেদের শোকেসে তুলে নিল ফরাসি পরাশক্তি পিএসজি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন