প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হলিউডের সুপারস্টার ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের প্রায় এক দশকের পর অবশেষে অ্যাঞ্জেলিনা জোলি নিজের চেনা রূপ ও আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। সম্প্রতি তিনি বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ‘ভ্যারাইটি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে অকপটে স্বীকার করেছেন, গত কয়েক বছরে তার ভেতরের সেই লড়াকু মানসিকতা কিছুটা হারিয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার পূর্ণ উদ্যোমে সেটা ফিরে এসেছে। জোলি বিচ্ছেদের পর দীর্ঘ আইনি লড়াই ও মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে গেছেন এবং তিনি জানান, তার এই ঘুরে দাঁড়ানোর পেছনে সবচেয়ে বড় অবদান তার সন্তানদের।
জোলি ও পিট দম্পতির ছয় সন্তান—ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শাইলো এবং যমজ সন্তান নক্স ও ভিভিয়েন এখন অনেকটাই বড় হয়ে উঠেছে। সন্তানরা তাকে ঘরের বাইরে বের হতে এবং স্বাধীনভাবে বাঁচতে উৎসাহিত করছে। তারা চায় জোলি যেন বিশ্বভ্রমণ করেন এবং তার ভেতরের সুপ্ত সত্তাগুলোকে নতুন করে আবিষ্কার করেন, যা অতীতে করার স্বাধীনতা পাননি।
বিচ্ছেদের আগের সময়ের স্মৃতিচারণ করে ‘ম্যালফিসেন্ট’ খ্যাত এই তারকা বলেন, ডিভোর্সের আগে তিনি অভিনয় প্রায় ছেড়েই দিয়েছিলেন এবং চলচ্চিত্র পরিচালনা ও আন্তর্জাতিক সমাজসেবামূলক কাজে মন দিয়ে ছিলেন। কিন্তু বিচ্ছেদের পর সন্তানদের সঙ্গে বেশি সময় কাটানো ও আর্থিক দিক বিবেচনা করে তিনি আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন।
দীর্ঘ আট বছরের আইনি লড়াইয়ের শেষে ২০২৪ সালের ডিসেম্বরে এই তারকা দম্পতির বহুল আলোচিত বিচ্ছেদ চূড়ান্ত রূপ পায়। বর্তমানে ব্র্যাড পিটের সঙ্গে তাদের সন্তানদের কোনো যোগাযোগ নেই। সন্তানদের মধ্যে অনেকেই আইনি প্রক্রিয়ায় তাদের নামের শেষ অংশ থেকে বাবার পদবি ‘পিট’ বাদ দিয়েছে। সন্তানদের এই দূরত্ব ও নাম পরিবর্তনের সিদ্ধান্ত ব্র্যাড পিটকে মানসিকভাবে বিপর্যস্ত করলেও, তিনি আশা ছাড়েননি বলে তার একটি ঘনিষ্ঠ সূত্র জানায়।
অন্যদিকে, ব্র্যাড পিটের ঘনিষ্ঠজনরা জোলির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, তিনি ইচ্ছাকৃতভাবে সন্তানদের বাবার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন। তবে, জোলিপন্থী একটি সূত্র দাবি করেছে যে, সন্তানরা এখন প্রাপ্তবয়স্ক এবং অতীতের পারিবারিক ট্রমা ও কষ্ট থেকেই তারা সম্পূর্ণ নিজেদের সিদ্ধান্তে বাবার কাছ থেকে দূরত্ব বজায় রেখেছেন।
সূত্র: ভ্যারাইটি, পেজ সিক্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন