প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ধর্ম অবমাননার অজুহাতে মানুষ হত্যা ও গ্রাম পুড়িয়ে দেয়ার ঘটনা শেখ হাসিনার আমল থেকে শুরু হয়েছে, এমন মন্তব্য করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি এ সময় রামু, নাসিরনগর, কলমাকান্দা, ঠাকুরগাঁও, কুমিল্লা এবং রংপুরের ধর্ম অবমাননার অভিযোগ তুলে সহিংসতার উদাহরণ দেন।
এ বিষয়ে তিনি বলেন, ‘এমন অনেক ঘটনা বলা যাবে।’
রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, ‘রাষ্ট্র এখানে ভয়ের চোটে কথা বলে না, পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় থাকে। ধর্ম অবমাননার অজুহাতে গ্রামের পর গ্রাম হাসিনার সময় থেকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে।’
সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে উপস্থাপিকার প্রশ্নের জবাবে এসব কথা বলেন রুমিন ফারহানা।
ঘণ্টার পর ঘণ্টা যখন মাজার ভাঙা হয় তখন সরকার কি করে, এমন প্রশ্ন রাখেন এই স্বতন্ত্র্য সংসদ সদস্য।
এ সময় বিএনপির সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি মুখে উদারপন্থী দল হিসেবে বললেও ভেতরে ভয় পায়। উদার পন্থাপটও বাদ দিলাম। প্রতিটা নাগরিকের সেফটি সিকিউরিটি নিশ্চিত করার দায়িত্বটা তাদের নেওয়া উচিত ছিল।’
তিনি সংসদে বিরোধী দলকে পোষা বিরোধীদল হিসেবে অভিহিত করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ছাড়া একজন রাজনৈতিক ব্যক্তিও মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না কেন? কাদেরকে খুশি করতে চায় তারা।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন