প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর সৌদি আরবের পতাকাবাহী ট্যাংকার ‘এনসেলিয়া’-তে আগুন লাগার ঘটনা স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে। স্যাটেলাইটের সর্বশেষ ছবিতে জাহাজটির অবস্থানে উজ্জ্বল আলোর উপস্থিতি দেখা গেছে, যা সেখানে তীব্র আগুন জ্বলতে থাকার ইঙ্গিত দিচ্ছে।
প্রথমে সৌদি আরবও নিশ্চিত করেছিল, লোহিত সাগরে হামলার শিকার হওয়ার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়। বৃহস্পতিবার হুতি বিদ্রোহীরা দুটি ট্যাংকারে হামলার দাবি করলেও সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত একটি ট্যাংকারে হামলার তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্যাটেলাইটে যে স্থানে উজ্জ্বল আলোর উৎস দেখা গেছে, ঠিক সেখান থেকেই ‘এনসেলিয়া’ ট্যাংকারটি তার স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) ব্যবহার করে সর্বশেষ অবস্থান সম্প্রচার করছিল। সেই একই স্থানের আগের দিনের স্যাটেলাইট ছবিতে এমন কোনো আলোর উপস্থিতি ছিল না।
সৌদি বার্তা সংস্থার খবরে পরিবহন কর্তৃপক্ষের এক অজ্ঞাত কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, লোহিত সাগরে চলাচলের সময় ট্যাংকারটিতে হামলা হয়। হামলাটির ফলে জাহাজের সামনের অংশে আগুন ধরে যায়। তবে, সব নাবিক নিরাপদ রয়েছেন।
এদিকে, সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা ইউকেএমটিও জানায়, সৌদি আরবের সুকাইক শহর থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি ট্যাংকারে অজ্ঞাত একটি বস্তু আঘাত হানে। তবুও, সংস্থাটি আক্রান্ত জাহাজটির নাম প্রকাশ করেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন