প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের টপ অর্ডার নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথম ওভারেই ধসে পড়েছে। ম্যাট হেনরির বিধ্বংসী বোলিংয়ের ফলে প্রথম ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ০ রানে ৩ উইকেট। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং অধিনায়ক শ্রেয়াস আইয়ার—তিনজনই সাজঘরে ফিরে গেছেন।
শুক্রবার নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস জিতে ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। স্বাগতিক নিউজিল্যান্ড উইল ইয়ংয়ের দুর্দান্ত সেঞ্চুরির সাহায্যে ৫০ ওভারে ৩৩৩ রানের সংগ্রহ গড়ে। ইয়ং ১০৮ বল মোকাবিলা করে ১২৫ রান করেন। টিম সাইফার্ট ৪৮ বলে ৫৮ রান করেন, আর ফিন অ্যালেন ৩০ বলে ৪১ রান করেন।
ভারতের ইনিংসের শুরুতেই ঝড় তোলেন হেনরি। প্রথম ওভারেই রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ারকে আউট করেন। তিনজনই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। এর ফলে ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত প্রথম ওভার শেষে ০/৩ স্কোরে চরম বিপর্যয়ে পড়ে। এরপর জেমিসন ফেরান রুতুরাজ গায়কোয়াড়কে। সর্বশেষ স্কোর ৫.৩ ওভারে ৯/৪। বর্তমানে ব্যাটিং করছেন ইশান কিশান এবং অক্ষর প্যাটেল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন