প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমণ্ডি থানায় করা হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে করা মামলায় লালবাগ ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর (স্বতন্ত্র) হাসিবুর রহমান মানিককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার, ১৫ জুন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি মডেল থানার এসআই মো. বাবন উদ্দিন আসামিকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী নিলায়ন বাপ্পী এ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ হাসিবুর রহমান মানিককে ধানমণ্ডি থানার মামলায় নতুন করে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আদালতে গ্রেপ্তারের বিরোধিতা করে জামিন আবেদন করেছি।
আইনজীবী আরও বলেন, গত ২২ মাস ধরে লালবাগ, ধানমণ্ডি, নিউমার্কেটসহ বিভিন্ন স্থানে করা মোট ১৪টি মামলায় মানিক কারাগারে রয়েছেন।
আমরা কোর্টকে জানিয়েছি, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ এবং তার দুইটি সন্তান রয়েছে। যখনই আমরা হাইকোর্ট থেকে জামিন পেয়ে বেলবন্ড দিচ্ছি, তখনই তাকে নতুন মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। মামলার প্রক্রিয়ার চলাকালীন কেন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে না?
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই ধানমণ্ডির গ্রিন সামিট সংলগ্ন রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে মো. ইমন হাছান নামে এক ছাত্র গুরুতর আহত হন। ওই ঘটনার পরে, গত বছরের ২৬ জানুয়ারি ধানমণ্ডি থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন ইমন। ওই মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে গ্রেপ্তার করা হলো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন