প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে সূচকের মধ্যে মিশ্র প্রবণতা দেখা গেছে, যা লেনদেন শেষ হয়েছে। এদিন, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর লেনদেন কমেছে।
ডিএসই এবং সিএসইয়ের সূত্রমতে, বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই এর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭২২ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, অন্য দুটি সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৫৬ ও ২১৬৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন, ডিএসইতে এক হাজার ৩৫১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় ২০ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে এক হাজার ৩৭১ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইতে ৩৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৮টি কোম্পানির দাম বেড়েছে, ১৫৮টির দাম কমেছে, এবং ৬৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৫২ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৫টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির কোম্পানির শেয়ার দর।
সোমবার সিএসইতে ৩৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১ কোটি টাকা কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন