প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে যে শিক্ষার্থী আত্মহত্যা করেছে, তার নাম কারিনা পাল (১৬)।
এই ঘটনা ঘটে সোমবার। কারিনা পাল উপজেলার গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। উক্ত শিক্ষার্থী চাঁন্দেরআড়া উচ্চবিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্র থেকে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারে, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তার ফলাফল খারাপ হয়েছে। এই সংবাদ জানার পর সে মানসিকভাবে ভেঙে পড়ে যায়। একপর্যায়ে সে মায়ের সঙ্গে কথা বলার পর ঘরে প্রবেশ করে এবং সিলিং ফ্যানের সঙ্গে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে ফাঁস নেয়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানাচ্ছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন