প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে না পারার হতাশা কাটতে না কাটতেই আর্জেন্টিনার জন্য আবারও এসেছে একটি দুঃসংবাদ। ফিফার সর্বশেষ বিশ্ব র্যাঙ্কিংয়ে লিওনেল স্কালোনির দল এক নম্বর স্থান হারিয়েছে। নতুন চ্যাম্পিয়ন স্পেন র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে। অপরদিকে, কোনো ম্যাচ না খেলেও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এক ধাপ এগিয়েছে।
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পর স্পেনের রেটিং পয়েন্ট বেড়েছে ৩০ দশমিক ২৭। এভাবে তাদের মোট পয়েন্ট বর্তমানে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৫ দশমিক ৮৮, যা তাদের নিয়ে গেছে বিশ্বের এক নম্বর অবস্থানে।
অন্যদিকে, আর্জেন্টিনার পয়েন্ট অপরিবর্তিত থেকে ১ হাজার ৯৭০ দশমিক ৩৭ থাকলেও, স্পেনের পয়েন্ট বাড়ায় তারা এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে।
র্যাঙ্কিংয়ে ব্রাজিলের জন্য একটি ইতিবাচক খবরও আছে। তাদের পয়েন্ট ১ হাজার ৮০৪ দশমিক ৯২ থাকলেও অন্যান্য দলের অবস্থান পরিবর্তনের কারণে তারা এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে। একইভাবে মরক্কোও এক ধাপ এগিয়ে এখন ছয় নম্বরে রয়েছে। আর পর্তুগাল দুই ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে।
এদিকে, বিশ্বকাপের আয়োজক দেশের মধ্যে একটি দেশ মেক্সিকো চার ধাপ এগিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছে। শেষ ষোলোতে পৌঁছানোর পুরস্কার হিসেবে তারা বর্তমানে দশম স্থানে রয়েছে।
বাংলাদেশের অবস্থানে কোনও পরিবর্তন হয়নি। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৯০২ দশমিক ৯৩ পয়েন্ট নিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা ১৮১ নম্বরেই রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন