০৯:১৫ পি.এম
এআই প্রযুক্তির সুরক্ষায় নজিরবিহীন ঐক্যের দিকে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। গুগল, মাইক্রোসফট এবং ইলন মাস্কের এক্সএআই সিদ্ধান্ত নিয়েছে, যে তারা জনসমক্ষে কোন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল প্রকাশ করার আগে, মার্কিন সরকারকে তা পরীক্ষার জন্য জমা দিতে সম্মত হয়েছে।
এই চুক্তির ফলে ওপেনএআই এবং অ্যানথ্রোপিকের মতো গুরুত্বপূর্ণ ল্যাবগুলোর পাশাপাশি, সব প্রধান মার্কিন এআই নির্মাতা প্রতিষ্ঠান সরকারী পর্যবেক্ষণের আওতায় আসছে। কমার্স ডিপার্টমেন্টের সেন্টার ফর এআই স্ট্যান্ডার্ডস অ্যান্ড ইনোভেশন বা কেইসিআই-এর সঙ্গে ঐতিহাসিক এই চুক্তিটি আজ সম্পন্ন হয়েছে।
মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের তত্ত্বাবধানে এই চুক্তির প্রভাবে সাইবার নিরাপত্তা, জৈব নিরাপত্তা এবং রাসায়নিক অস্ত্রের ঝুঁকির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন থেকে সরকারিভাবে যাচাই করা যাবে।
আরও পড়ুন: ইনস্টাগ্রামের নতুন ফিচার, দেখা শেষ হলেই উধাও হবে ছবি
ট্রাম্প প্রশাসনের অধীনে 'এআই অ্যাকশন প্ল্যান'-এর অংশ হিসেবে, গত বছর এই গবেষণা কেন্দ্রটির নামকরণ এবং কাজের পরিধি পুনর্নির্ধারণ করা হয়েছে। এটি আগে বাইডেন প্রশাসনে এআই সেফটি ইনস্টিটিউট নামে পরিচিত ছিল।
এই প্রক্রিয়ায় ওপেনএআই এবং অ্যানথ্রোপিক তাদের পূর্ববর্তী চুক্তিগুলো সংশোধন করে, প্রশাসনের নতুন নীতিমালার সঙ্গে সমন্বয় করেছে। যদিও অ্যানথ্রোপিক ও পেন্টাগনের মধ্যে সাম্প্রতিক টানাপোড়েন এবং আইনি লড়াই এখনও চলমান, তবে এই নতুন চুক্তিতে তারা অংশগ্রহণকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে ধরা হচ্ছে। কেইসিআই-এর পরিচালক ক্রিস ফল এই উদ্যোগটিকে জনস্বার্থে কাজ করার একটি বড় মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।
সূত্র: টমস হার্ডওয়ার
আরও পড়ুন: প্রশ্নের জবাব না পেয়ে ভোগান্তিতে গ্রক ব্যবহারকারীরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন