প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালী, ৬ আগস্ট, ২০২৬ : জেলার দশমিনা উপজেলায় ১২০ গ্রাম গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি মো. হানিফ ফকিরকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার হানিফ ফকির উপজেলার মর্দনা গ্রামের মৃত মোতাহার ফকিরের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার এসআই মো. আজাদ হোসেন ও এসআই মো. শাহাবুদ্দিন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল বড় গোপালদী বাজারের পাগলা মোড়ে হানিফ ফকিরের চায়ের দোকানের সামনে অভিযান চালায়। অভিযানকালে তাকে ১২০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫০ টাকাসহ গ্রেপ্তার করা হয়। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বাসস’কে জানান, হানিফ ফকিরের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। প্রায় দুই মাস আগে একই বাজার এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ২০ টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় হানিফ ফকিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন