প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ প্রকাশ পেয়েছে। ঘটনার তিন দিন পর গতকাল শনিবার (১৩ জুন) সন্ধ্যায় তাকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১০ জুন (বুধবার) সন্ধ্যায় উপজেলার একটি এলাকায় দোকানে যাওয়ার সময় ঐ কিশোরীকে জাকারিয়া নামে স্থানীয় এক যুবক জোরপূর্বক ধরে একটি ভবনে নিয়ে যায়। সেখানে আরও কয়েকজনের সহযোগিতায় তার ওপর যৌন নিপীড়ন চালানো হয় বলে উল্লেখ করেন ভুক্তভোগী।
একপর্যায়ে অভিযুক্তরা কিশোরীকে জোরপূর্বক আটকে রেখে সংঘবদ্ধভাবে যৌন নির্যাতন কার্যকলাপ চালায়। এতে সে অসুস্থ হয়ে পড়ে। কিছু সময় পর যখন তার জ্ঞান ফিরলে, অভিযুক্তরা তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে বের করে দেয়, যেন সে ঘটনাটি কাউকে না বলে। পরে কিশোরী বাড়িতে ফিরে এসে তার মাকে পুরো বিষয়টি জানায়।
ঘটনার পর ভুক্তভোগীর পরিবার মানসিকভাবে ভেঙে পড়ে এবং বিষয়টি নিয়ে দিশেহারা হয়ে বহুদূর হাঁটে। এরই মধ্যে কিশোরীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার সন্ধ্যায় পরিবারের অন্যান্য সদস্যরা তাকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা চলমান রয়েছে।
ভুক্তভোগী কিশোরীর মা বলেন, আমি জানতে পেরেছি যে, আমার মেয়েকে জাকারিয়া নামে এক যুবক একটি সাদা-রঙের ভবনে নিয়ে গিয়েছিল। তাকে আমি আগে এ এলাকায় দেখেছি এবং তার নামও জানতাম।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে শনিবার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গিয়ে ভুক্তভোগী ও তার অভিভাবকের সঙ্গে কথা বলেছি। তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদানের ব্যবস্থা নেয়া হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন