প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির বন্যাকবলিত মানুষের সহায়তায় জরুরি ত্রাণ বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। জেলার বিভিন্ন প্লাবিত এলাকায় প্রায় আড়াই হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দীঘিনালা উপজেলার মেরুং ও কবাখালী ইউনিয়নসহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা উপস্থিত থেকে দুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
ত্রাণ বিতরণকালে শেফালিকা ত্রিপুরা বলেন, দুর্যোগে মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন ন্যূনতম খাদ্যসংকটে না পড়ে, সে লক্ষ্যেই জরুরি ত্রাণ বিতরণ করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা (রিংকু), স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী বন্যাদুর্গত মানুষের জন্য পরবর্তী সময়েও সহায়তা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন