প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এক সময় মাঠে কাসেমিরো এবং লিওনেল মেসির মধ্যে দা-কুমড়ো সম্পর্ক ছিল। তবে সেই অতীত ভুলে এখন তারা ইন্টার মায়ামির হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন, দুই চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে।
এবারের মৌসুমে তারা জুটি বাঁধতে চলেছেন। ইতিমধ্যে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মেজর লিগ সকারে মন্ট্রিয়েলের বিপক্ষে অভিষেক করেছেন। কিন্তু মেসির সঙ্গে এখনও তার জুটি বাঁধা হয়নি। গত বুধবার ছুটি শেষে আর্জেন্টিনার অধিনায়ক মায়ামিতে যোগ দিয়েছেন।
মাঠে এখনও তাদের জুটি বাঁধা না হলেও, কাসেমিরো ভালো করেই মেসিকে চেনেন। তিনি জানেন, ৮ বারের ব্যালন ডি’অর জয়ী ম্যাচে একাই কি করতে পারেন। তাই, কাসেমিরো মেসিকে ‘ফুটবলের ঈশ্বর’ বলছেন।
মায়ামির উদ্দেশ্যে একসঙ্গে দারুণ কিছু আনার লক্ষ্য জানিয়ে সংবাদ সম্মেলনে কাসেমিরো বলেছেন, ‘আমরা শিরোপার জন্য লড়াই করতে চাই।
আর যেখানে থাকতে চেয়েছিলাম, সেখানেই আছি। আমি প্রতিদিন নিজের উন্নতি করতে চাই এবং ফুটবলের ঈশ্বরের সঙ্গে খেলার অভিজ্ঞতা উপভোগ করতে চাই।’
মায়ামিতে কেন আসা সে বিষয়ে কাসেমিরো ব্যাখ্যা দিয়েছেন। ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার বলেছেন, ‘ক্লাবটি বিশ্বের সেরা ফুটবলারদের দলে নিয়েছে।
এমন মানুষদের দলে থাকা উচিত যারা প্রতিনিয়ত উন্নতি করতে চায় এবং সাফল্য পেতে তাদের মধ্যে তীব্র ক্ষুধা রয়েছে।
এটি একটি এমন দল যারা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। আমিও নিজেকে উন্নত করার চেষ্টা করতে চাই।’
ব্রাজিল ও আর্জেন্টিনার সম্পর্ক যেমন, তেমনি লা লিগাতেও রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বিতা রয়েছে। মেসি এবং কাসেমিরো সবসময় বিপরীত দলে ছিলেন।
মেসি তাকে অনেকবার সমস্যায় ফেলেছে জানিয়ে রিয়ালের সাবেক ডিফেন্ডার কাসেমিরো বলেছেন, ‘তাকে সতীর্থ হিসেবে পেয়ে আমি খুবই খুশি। সে আমাকে অনেক সমস্যা তৈরি করেছে। আমার সবসময় স্বপ্ন ছিল শীর্ষ খেলোয়াড়দের সঙ্গে খেলা।’
মেসির সঙ্গে খেলতে পারাটা সম্মানের বলে মনে করেন কাসেমিরো। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মায়ামিতে আসা এই ডিফেন্ডার বলেছেন, ‘আমি তার বিরুদ্ধে বহুবার খেলেছি। জানি, তাকে থামানো অসম্ভব। কিন্তু সব কিছু পাওয়ার পরেও সে এখনো উন্নতি করতে চায়, জিততে চায়। এটি সত্যিই বিমোহিত করে। তার সঙ্গে খেলতে পারাটা সম্মানের।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন