প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় দলের তামিম ইকবাল।
গত রবিবার (৭ জুন) অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে পরিচালক নির্বাচিত হওয়ার পর তামিম সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন।
এর আগে, তিনি দুই মাসের জন্য অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক অধিনায়ক।
বিসিবির নির্বাচিত ২৫ জন পরিচালকের মধ্যে ১০ জন জেলা-বিভাগ থেকে, ১২ জন ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে এবং ১ জন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে ২ জন মনোনীত হয়েছেন।
তবে নির্বাচনের পরদিনই রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মীর শাকরুল আলম সীমান্ত ব্যবসায়িক ব্যস্ততার কারণে পদত্যাগ করেছেন।
আজ মঙ্গলবার (৯ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে ২৪ জন বোর্ড পরিচালকদের নিয়ে প্রথমবারের মতো বৈঠকে বসেন তামিম ইকবাল। বৈঠকে বিসিবির বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টনের কাজ সম্পন্ন করেছেন তিনি।
এসব কমিটি বিসিবির দৈনন্দিন কার্যক্রম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত হয়েছে।
কে কি দায়িত্বে আছে তা নিচে উল্লেখ করা হলো:
ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটি ➟ তামিম ইকবাল
ফাইন্যান্স কমিটি ➟ ইসরাফিল খসরু
গেম ডেভেলপমেন্ট কমিটি ➟ ফাহিম সিনহা
এইজ গ্রুপ কমিটি ➟ মিনহাজুল আবেদীন নান্নু ও শফিকুল আলম
মার্কেটিং কমিটি ➟ আসাদুজ্জামান ও আসিফ রব্বানী
ডিসিপ্লিনারি কমিটি ➟ আবদুল কাইয়ুম চৌধুরী ও মির্জা ফয়সল আমীন
হাই পারফরম্যান্স (এইচপি) ও গ্রাউন্ডস কমিটি ➟ শাহনিয়ান তানিম
মেডিক্যাল কমিটি ➟ ডাক্তার মাহবুব শামীম
আম্পায়ার্স কমিটি ➟ মির্জা ইয়াসির আব্বাস
ওয়েলফেয়ার্স কমিটি ➟ শেখ রুহুল আমিন
টেন্ডার অ্যান্ড পারসেজ কমিটি ➟ সাঈদ ইব্রাহিম আহমেদ
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটি ➟ আসিফ রব্বানী
সিকিউরিটি কমিটি ➟ সাঈদ ইব্রাহিম আহমেদ
টুর্নামেন্ট কমিটি ➟ সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর
অডিট কমিটি ➟ সাইদ বিন জামান সৌরভ
লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটি ➟ ইয়াসির ফয়সাল ও ইসরাফিল খসরু
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) ➟ মঈন উদ্দিন চৌধুরী
উইমেন্স উইং ➟ রফিকুল ইসলাম বাবু
ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটি ➟ এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন