প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে গত মে মাসে ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে।
যা সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, গত ২১ ও ২৯ মে দুই দফায় আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেটড থেকে পাইপলাইনের মাধ্যমে এ পরিমাণ পরিশোধিত ডিজেল দেশে আনা হয়েছে। একইভাবে চলতি জুন মাসেও আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে।
জানতে চাইলে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডেপুটি ম্যানেজার (অপারেশনস) মো. হাবিবুর রহমান বাসস’কে বলেন, মে মাসে দুই দফায় ৪ হাজার করে মোট ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। আমন মৌসুমকে সামনে রেখে জুন মাসেও সমপরিমাণ ডিজেল আমদানি করা হবে।
তিনি আরও বলেন, সেচ মৌসুমে উত্তরাঞ্চলে ডিজেলের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে থাকে। প্রতি সপ্তাহে প্রায় ২ হাজার মেট্রিক টন হিসেবে মাসে প্রায় ৮ হাজার মেট্রিক টন ডিজেলের প্রয়োজন হবে। এ চাহিদা বিবেচনায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কাছে প্রয়োজনীয় চাহিদাপত্র ইতোমধ্যেই পাঠানো হয়েছে।
হাবিবুর রহমান আরও জানান, পাইপলাইনের পাশাপাশি রেলওয়ে ওয়াগনের মাধ্যমেও নিয়মিত জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রয়েছে। ফলে দেশে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই।
এদিকে বিপিসি সূত্রে জানা গেছে, চলতি জুন মাসেও ভারত থেকে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে।
উল্লেখ্য, এর আগে গত এপ্রিল মাসে ভারত থেকে ২৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানি করা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন