প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপে আর্জেন্টিনা দারুণ শুরু করেছে। গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচেই বিশ্বচ্যাম্পিয়নরা প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে। দলের তারকা স্ট্রাইকার লিওনেল মেসিও আছেন অসাধারণ ছন্দে এবং তিনি ২ ম্যাচেই পাঁচ গোল করেছেন। কিন্তু আবারও ইনজুরি শঙ্কায় রয়েছে আর্জেন্টিনা।
গতকাল (২২ জুন) ডালাসে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনার দল। কিন্তু এই ম্যাচের সময়ে হাঁটুতে চোট পেয়ে বসেন ক্রিশ্চিয়ান রোমেরো। চোটের কারণে ম্যাচ চলাকালেই তাকে উঠিয়ে নেয়া হয়েছিল।
ম্যাচ শেষে রোমেরো নিজের চোট সম্পর্কে কথা বলেন। তিনি জানান, ব্যথা অনুভব করলেও তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আত্মবিশ্বাসী।
সংবাদমাধ্যমকে রোমেরো বলেছেন, ‘নতুন করে একটু ব্যথা অনুভব করেছি। তবে আমি জানি, তিন বা চার দিনের মধ্যেই একেবারে নতুনভাবে ফিরে আসব।’
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে কি রোমেরোকে পাবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার সংবাদমাধ্যম অনুযায়ী, তিনি টানা কয়েক দিন বিশ্রামে থাকার কারণে জর্ডানের বিপক্ষে তার মাঠে নামার সম্ভবনা নেই।
রোমেরোর এই চোট মূলত একটি পুরোনো সমস্যা। গত এপ্রিলের মাঝামাঝি সময়ে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলার সময় তিনি প্রথমবার চোট পেয়েছিলেন। সেই সময়, প্রাথমিক পরীক্ষায় তার হাঁটুর লিগামেন্টে চোট ধরা পড়েছিল। এর ফলে গত মৌসুমে প্রিমিয়ার লিগের শেষ ছয়টি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে খেলার সময় তিনি একই হাঁটুর ব্যথা অনুভব করেছেন।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনিও এই বিষয়ে কথা বলেছেন। তিনি জানান, রোমেরোর মেডিকেল পরীক্ষা মঙ্গলবার ও বুধবারের মধ্যে করা হবে। ‘সমস্যাটা আসলে কতটা গুরুতর, তা আমরা জানি না। তবে এটি এমন একটা চোট, যা নিয়ে সে আগে থেকেই ভুগছিল।... আমরা এখনও নিশ্চিত নই। আগামীকাল (মঙ্গলবার) বা পরশু (বুধবার) তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’
রোমেরোকে দ্রুত মাঠে ফিরে পাওয়ার আশা ব্যক্ত করেছেন স্ক্যালোনি। তিনি বলেন, ‘সে শুধু একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলেই বলছি এমন না। আশা করি, তেমন গুরুতর কিছু হবে না। যদি সে না-ও খেলতে পারে, যে-ই তার বদলি হিসেবে নামবে, ভালো করবে। তবে দলের সবাইকে সুস্থ পাওয়াটা সব সময়ই দারুণ।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন