প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্পেনের গোলপোস্টের সামনে দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলেছিলেন উনাই সিমন পুরো বিশ্বকাপে। এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক কৃতিত্বের স্বীকৃতি পেলেন গোল হজমের স্বাদ ভুলে যাওয়ার জন্য। তিবো কোর্তোয়া, এমিলিয়ানো মার্তিনেস এবং ডেভিড রায়াদের মতো তারকাদের পেছনে ফেলে ২০২৬ সালের বিশ্বসেরা গোলরক্ষকের স্বীকৃতি ‘ইয়াশিন ট্রফি’ নিজের করে নিয়েছেন এই ২৯ বছর বয়সী স্প্যানিশ তারকা।
সিমনের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয় সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিত একটি জমকালো অনুষ্ঠানে।
বিশ্বকাপে সিমন কেবল একটি গোল হজম করেন। ১৯৯০ বিশ্বকাপে ইতালির কিংবদন্তি গোলরক্ষক ওয়াল্টার জেঙ্গার টানা ৫১৭ মিনিট গোল না খাওয়ার ঐতিহাসিক রেকর্ড ভেঙে দেন সিমন। তিনি বিশ্বকাপে টানা ৬৫০ মিনিট নিজের জাল অক্ষত রাখেন।
আসরে মোট ৮টি ম্যাচ খেলে সিমন রেকর্ডসংখ্যক ৭টি ক্লিন শিট অর্জন করেন, যা বিশ্বকাপ ইতিহাসে আর কোনো গোলরক্ষক করতে পারেননি।
সব মিলিয়ে, আথলেতিক বিলবাওয়ের এই গোলরক্ষক গত মৌসুমে ৬২ ম্যাচ খেলে ২২টিতে জাল অক্ষত রাখেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন