প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের পারফেকশনিস্ট আমির খান কিছুদিন আগে গৌরী স্প্র্যাটের সঙ্গে বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন। তবে এবার জানা গেল, এটি শুধু গুঞ্জন নয়; এটি সত্যি হয়ে উঠতে চলেছে আমির খানের বিয়ের খবর। তিনি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বিয়ে ঠিক হওয়ার পর দেখা গেছে, আমির খান তার প্রাক্তন স্ত্রী কিরণ রাও ও হবু স্ত্রী গৌরী স্প্র্যাটের সঙ্গে একই গাড়িতে রয়েছেন।
‘লগান’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কিরণ রাও ও হবু স্ত্রীকে নিয়ে উপস্থিত হয়েছিলেন আমির খান। ছবি: সংগৃহীত
এছাড়া, প্রথম স্ত্রী রিনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাও—দুজনের সংগে দীর্ঘদিন ধরে সুসম্পর্ক বজায় রেখেছেন এই অভিনেতা। তিনি বিভিন্ন সময় পারিবারিক অনুষ্ঠানেও তাদের একসঙ্গে উপস্থিত হতে দেখা যায়। এরই মধ্যে আগামী ৫ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনের মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নতুন জীবনে পদার্পণ করবেন এই অভিনেতা।
সম্প্রতি ‘লগান’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমির খান। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন স্ত্রী কিরণ রাও, ছেলে আজাদ এবং প্রেমিকা তথা হবু স্ত্রী গৌরী স্প্র্যাট।
অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় দেখা যায়, প্রথমে গাড়িতে ওঠেন গৌরী স্প্র্যাট। এরপর একই গাড়িতে ওঠেন কিরণ রাও ও ছেলে আজাদ। সামনের আসনে বসেছিলেন আমির নিজে। গাড়ির কাঁচ তোলা থাকলেও হাসিমুখে উপস্থিত আলোকচিত্রীদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় অভিনেতাকে।
ভাইরাল হওয়া ভিডিওতে আরো দেখা যাচ্ছে, পেছনের আসনে পাশাপাশি বসে গল্পে মেতে আছেন কিরণ রাও এবং গৌরী স্প্র্যাট। তাদের মাঝখানে বসে ছিল আমিরের ছেলে আজাদ। এই দৃশ্যটি নেটিজেনদের নজর কেড়েছে সবচেয়ে বেশি।
এর আগে আমির খান রীনা দত্তকে বিয়ে করেছিলেন, সেই সংসারে জুনাইদ এবং ইরা নামে দুটি সন্তান রয়েছে। পরে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন এবং এই প্রাক্তন দম্পতির আজাদ নামে একটি ছেলে রয়েছে। আমির এবং কিরণ ২০২১ সালে তাদের বিচ্ছেদের ঘোষণা দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন