প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষকরা কর্মসূচি শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেছেন। এর পর সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা শিক্ষার ভবনের সামনে থেকে সরে যান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের এডিসি রব্বানী হোসেন বলেন, শিক্ষার্থীরা কর্মসূচি শেষে সরে যাওয়ায় সড়কটি খুলে দেওয়া হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থী এ কে এম রিয়াজুল বলেন, আগামীকাল যেহেতু পরীক্ষা আছে, তাই এখানের কর্মসূচি তারা শেষ করেছেন। তবে তাদের দাবিগুলি বহাল থাকবে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে প্রধানমন্ত্রী অফিস করেন। এখানকার কোনো বিষয়কে তারা ছোট করে দেখেন না। যার ফলে নিরাপত্তার স্বার্থে তারা সড়কটিকে বন্ধ করে দিয়েছিলেন। ছাত্ররা নিজেদের মধ্যে সমন্বয়হীনতায় পরবর্তীতে নিজেই সড়ক ছেড়ে চলে যায়। এরপর তারা সড়কে দেওয়া ব্যারিকেড সরিয়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেন।
এই আন্দোলনে ছাত্র ছাড়া অন্য কেউ প্রবেশ করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই আন্দোলন ছাত্ররা বা অন্য কেউ প্রবেশ করেছে কিনা সেটা তারা যাচাই করতে পারেননি। তথ্য প্রমাণ ছাড়া এ বিষয়ে কথা বলা ঠিক হবে না।
প্রসঙ্গত, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষা চলমান রাখার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে ঢাকাসহ বাংলাদেশের কয়েকটি জায়গায় শিক্ষার্থীরা বিক্ষোভে নামে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন