প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের ভূঞাপুরে নৌকায় রঙয়ের কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত বিশিষ্ট শ্রমিকরা হলেন, উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকার বখতিয়ার ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (২৫) ও জিন্নদ আলীর ছেলে মো. ইয়াছিন আলী (৩০)।
বুধবার (১ জুলাই) বিকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকায় উল্লেখিত ঘটনাটি ঘটে।
জানা যায়, যমুনা নদীর দুর্গম শুশুয়া চরে বিকালে তারা একসঙ্গে নৌকায় রঙয়ের কাজ (আলকাতরা) করছিলেন। এ অবস্থায় হঠাৎ বজ্রপাতে তারা ঘটনাস্থলে প্রাণ হারান। পরে তাদের স্বজনরা খবর পেয়ে দুইজনের মরদেহ বাড়ি নিয়ে যান। এদিকে, তাদের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ভূঞাপুর থানার কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, শুশুয়ার চরে বজ্রপাতে দুইজন দিনমজুরের মৃত্যুর বিষয়টি তিনি জানতে পেরেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন