প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান দেশের পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, এ বাজারের সফলতা রাতারাতি আসবে না। বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, দক্ষ মার্কেট মেকার তৈরি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে বাজারটির উন্নয়ন ঘটাতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজায় ‘কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ: আনলকিং নিউ ফাইন্যান্সিয়াল মার্কেট স্ট্রাকচার’ শীর্ষক প্রাক্-উদ্বোধনী প্রচারাভিযান অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এই অনুষ্ঠানের আয়োজন করে দেশের প্রথম কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ চালুর লক্ষ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত, কাঠামোগত ও পরিচালনাগত প্রস্তুতি তুলে ধরার জন্য।
বিএসইসি চেয়ারম্যান বলেন, ডেরিভেটিভস বাজার চালু হলেই বড় ধরনের লেনদেন শুরু হবে, এমন প্রত্যাশা করা ঠিক হবে না। নতুন এ বাজারের বিকাশের জন্য সময়, ধৈর্য ও ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন। প্রাথমিকভাবে সিএসইর কমোডিটি ডেরিভেটিভস বাজারে স্বর্ণ, রুপা ও অপরিশোধিত পাম অয়েল লেনদেনের সুযোগ থাকবে। এসব পণ্যের লেনদেনের মাধ্যমে বাজারে বেঞ্চমার্ক মূল্য তৈরি হবে।
তিনি জানান, শুরুতে লেনদেন নগদ নিষ্পত্তির মাধ্যমে সম্পন্ন হবে। ভবিষ্যতে বাজারের সক্ষমতা বাড়লে সরাসরি পণ্য সরবরাহের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ চালু হতে পারে। কমোডিটি ডেরিভেটিভসের পাশাপাশি শেয়ারভিত্তিক ডেরিভেটিভস চালুর উদ্যোগও নেয়া হচ্ছে। এ লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ইক্যুইটি ডেরিভেটিভস ও সূচকভিত্তিক ফিউচার চালুর সম্ভাব্যতা যাচাই করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরে শেয়ারনির্ভর। বাজারের বহুমুখীকরণ ও পরিধি বাড়াতে নতুন আর্থিক পণ্য চালু করা জরুরি। শুধু শেয়ারনির্ভর বাজার দিয়ে পুঁজিবাজারের কাঙ্ক্ষিত বিকাশ সম্ভব নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন